ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মাই টিভির চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 1041

ছবি সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  শিশুকে বলাৎকারের অভিযোগে পলাতক বৃদ্ধ গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মাই টিভির চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  নীলফামারীতে প্রতিমা ভাঙচুর, একজন গ্রেপ্তার