ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

মাদকসংক্রান্ত মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানা নির্ধারণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় দেওয়া ক্ষমতাবলে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

আরও পড়ুন  গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু: প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের বিচারাধীন মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। মামলা যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

যেসব এলাকায় ট্রাইব্যুনাল

ঢাকা জেলার জন্য একটি এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানাকে চারটি পৃথক ট্রাইব্যুনালের অধীনে রাখা হয়েছে।

ঢাকা মহানগর-১: পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা ও শাহবাগ।

ঢাকা মহানগর-২: কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর।

ঢাকা মহানগর-৩: মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী।

ঢাকা মহানগর-৪: উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত।
এ ছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রাম জেলায় একটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

মাদকপ্রবণ সীমান্ত এলাকা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল করা হয়েছে।

কক্সবাজার-১-এর অধীনে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী; কক্সবাজার-২-এর অধীনে উখিয়া, সদর ও ঈদগাঁও এবং কক্সবাজার-৩-এর অধীনে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা রাখা হয়েছে।

এ ছাড়া কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মাদকসংক্রান্ত মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানা নির্ধারণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় দেওয়া ক্ষমতাবলে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ