ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক ফুটবলার রেমন ভেগা ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান: এ্যানি মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধা টেক্সটাইল শিল্পে পানি সংরক্ষণের আহ্বান এ্যানির নিরাপদ পানি জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প: মঈন খান নোবেলজয়ীদের হাতে আঁকা পোর্ট্রেটের নেপথ্যে যে কারণ! পদ্মার ২১ কেজির পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 154

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষা করা এবং যেকোনো অর্জন দেশের মানুষের কল্যাণেই নিবেদিত।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক সম্পন্ন

শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাস করে। নিজের অবস্থান থেকে তিনি সবসময় দেশের ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই। দেশের জন্য যেকোনো ইতিবাচক অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি কোনো সাফল্য আসে, তবে সেটি একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জানানোয় বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার এই ধারাবাহিকতায় সংসদ সদস্যদের ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষা করা এবং যেকোনো অর্জন দেশের মানুষের কল্যাণেই নিবেদিত।

আরও পড়ুন  ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান