০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন জামায়াত আমির, নির্বাচনের প্রস্তুতির ডাক তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

[bsa_pro_ad_space id=2]

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, “দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না- ব্যক্তি তিনি যেই হোন না কেন।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে আরও বলেন, “সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।”

অন্যদিকে, বুধবার (২৮ মে) ঢাকায় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসীর উদ্দেশে বলছি, জাতীয় নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যে হয়, তার প্রস্তুতি নিতে শুরু করুন।”

তারেক রহমান আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যেকোনো দলের কর্মসূচি বাস্তবায়নে দরকার নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে এখনো টালবাহানা চলছে। মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে।”

তিনি অভিযোগ করেন, ১০ মাস পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন এখনও নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।

এ সময় তিনি বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করা হয়েছে। এটি স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি।”

তারেক রহমান প্রশ্ন তোলেন, “যারা আদালতের নির্দেশ অবজ্ঞা করে, তাদের কাছ থেকে কতটুকু সংস্কার আশা করা যায়?”

দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন জামায়াত আমির, নির্বাচনের প্রস্তুতির ডাক তারেক রহমানের

আপডেট সময় ০৪:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫