ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার শুটিং সেটে ‘ফোনহীন’ জীবন, ব্যতিক্রমী অক্ষয় খান্না গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম ২৫ এপ্রিল ২০২৬ — আবার কমলো স্বর্ণের দাম ‘নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয়’: পরিবহনমন্ত্রী শেখ রবিউল কবে কমবে তীব্র লোডশেডিং, সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরানের ওপর বড় হামলার ছক ইসরায়েলের: যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষা কপোতাক্ষ তীরে পর্যটকদের পর্যটককে নির্দয় মারধর: ভিডিও ভাইরালের পর এলাকায় তোলপাড় খেলার মাঝেই না ফেরার দেশে এনেরামো; স্তম্ভিত ফুটবল অঙ্গন সংসদ ও রাষ্ট্রীয় স্থাপনায় উগ্রবাদী হামলার শঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট

খেলার মাঝেই না ফেরার দেশে এনেরামো; স্তম্ভিত ফুটবল অঙ্গন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

ফুটবল মাঠে আরও একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। খেলার মাঝে হঠাৎ অজ্ঞান হয়ে মাঠেই প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিবৃতিতে ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নাইজেরিয়ার কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় একটি প্রীতি ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রথমার্ধের পুরোটা সময় দাপটের সাথে খেললেও দ্বিতীয় অর্ধে মাঠে নামার কিছুক্ষণ পরই বিপত্তি বাধে।

এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি অত্যন্ত শোক প্রকাশ করে বলেন, “এটি একটি অপূরণীয় ক্ষতি। দ্বিতীয় অর্ধে খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় এনেরামো সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। আমরা একজন কিংবদন্তিকে হারালাম।”

মাইকেল এনেরামো নাইজেরিয়ার হয়ে মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক ঘটে। অভিষেকের মাত্র তিন মাস পরেই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। ক্লাব ফুটবলেও তাঁর বেশ সুনাম ছিল।

এনেরামোর এই অকাল মৃত্যুতে নাইজেরিয়ার বর্তমান ও সাবেক ফুটবলারদের পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং তাঁর সম্মানে বিশেষ স্মরণসভার পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

খেলার মাঝেই না ফেরার দেশে এনেরামো; স্তম্ভিত ফুটবল অঙ্গন

আপডেট সময় ১১:১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬