ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা: নিহত ১, আহত ১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 128

ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে ‘স্বপ্নতরী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরও পড়ুন  ঝিনাইদহে চরমপন্থী নেতা-কর্মীদের হত্যাকাণ্ডে নিহত ৩, আতঙ্কিত স্থানীয়রা

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা: নিহত ১, আহত ১২

আপডেট সময় ১০:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে ‘স্বপ্নতরী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরও পড়ুন  ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ১৯৫ জন