ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ফেলে আসা লাগেজ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 110

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন  ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর একটি হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তার একটি লাগেজ সৌদিতে রয়ে যায়। পরে লাগেজটি ফেরত আনার দাবিতে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।

গত বৃহস্পতিবার এ বিষয়ে হজ এজেন্সির কার্যালয়ে গিয়ে পরিবারের সদস্যরা লাগেজ ফেরতের দাবি জানান। তবে এজেন্সির পক্ষ থেকে লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজস্ব বিষয় বলে জানানো হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে কিছু লোক এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এর জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন কদমতলী এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, লাগেজ সংক্রান্ত বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে ফেলে আসা লাগেজ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৬:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬