ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ভাতার তালিকায় স্বচ্ছতা ফেরানোর ঘোষণা: পাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রতিমন্ত্রী ফারজানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 129

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতার তালিকায় বিদ্যমান স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

আজ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শাহাজাহান চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি জানান যে, মন্ত্রণালয়ের অবৈধ ও মনগড়া কর্মসূচিগুলো সংশোধনের কাজ ইতিমধেই শুরু হয়েছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে ক্ষমতায় এসেছে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যাদের প্রকৃত প্রয়োজন, তাদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

সংসদ অধিবেশনে ফারজানা শারমিন বলেন, অতীতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতার কার্ড বিতরণে ব্যাপক রাজনৈতিক স্বজনপ্রীতি হয়েছে, তাই বর্তমান তালিকাগুলো পুনরায় যাচাই বা রি-চেক করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও সুবিধাভোগীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করবেন। এছাড়া বিগত সময়ে তৈরি করা বিভিন্ন আইন ও নীতিমালা যাচাই করে একটি বৈষম্যহীন ও সুষ্ঠু কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

আরও পড়ুন  পুলিশের জন্য ওভারটাইম ভাতার পরিকল্পনা করছে সরকার

প্রতিমন্ত্রী তার বক্তব্যে দেশে ভাতা কর্মসূচি চালুর কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর অর্পণ করে বলেন, পরবর্তী সময়ে অন্যান্য সরকারগুলো এটি বাস্তবায়ন করলেও তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি। তাই এবারের মূল লক্ষ্য কেবল তালিকা প্রণয়ন নয়, বরং কারা সত্যিই রাষ্ট্রীয় এই সাহায্য পাওয়ার যোগ্য, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলমান এই সংসদীয় অধিবেশনে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, অচিরেই সকল অনিয়ম চিহ্নিত করে সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ভাতার তালিকায় স্বচ্ছতা ফেরানোর ঘোষণা: পাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রতিমন্ত্রী ফারজানা

আপডেট সময় ০৩:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬