ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। খবর বিবিসির।

এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ফেরতের দাবি

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে; সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে। পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানো হয়েছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।’

নিউজটি শেয়ার করুন

ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। খবর বিবিসির।

এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’

আরও পড়ুন  ময়মনসিংহে বাড়ি থেকে একই পরিবারের মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার