ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 723

ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে, তারা কোনোভাবেই সৎ মানুষের শাসন কায়েম করতে পারবে না। বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন, ‘গুপ্ত সংগঠনের’ নেতারা বর্তমানে বিভিন্ন প্রেসে ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। আইডি হ্যাকের নামে যারা মিথ্যাচার করে, তারা কখনো সৎ মানুষ হতে পারে না।

জনসভায় তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। যাদের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, সেই জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “এরা ইসলামের রাজনীতি করে, কিন্তু নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে?” তারেক রহমান স্পষ্ট করেন যে, নারীদের পেছনে ফেলে বা ঘরে বন্ধ করে রেখে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়; দেশ গড়তে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন  সার্ককে আবার সক্রিয় করতে চায় বিএনপি: তারেক রহমান

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুঃখের বিষয় হলো—যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। যাদের মা-বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৫ বছর আমরা দেখেছি কীভাবে জনগণের ভোট নিয়ে নিশিরাত ও ডামি নির্বাচন করা হয়েছে। কিন্তু নিশিরাতের নির্বাচন যারা করেছে, তারা জনগণের প্রতিরোধে পালিয়েছে। এখন দেশ চলবে জনগণের রায়ের ওপর এবং ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জবাবদিহি করার মাধ্যমে দেশ পরিচালনা করবে।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের কথা স্মরণ করে তিনি বলেন, ১৬ বছর ধরে বঞ্চিত হওয়া অধিকার ফিরে পাওয়াই ছিল তাদের প্রত্যাশা। বরিশাল সফর শেষে তারেক রহমান ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

আপডেট সময় ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে, তারা কোনোভাবেই সৎ মানুষের শাসন কায়েম করতে পারবে না। বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন, ‘গুপ্ত সংগঠনের’ নেতারা বর্তমানে বিভিন্ন প্রেসে ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। আইডি হ্যাকের নামে যারা মিথ্যাচার করে, তারা কখনো সৎ মানুষ হতে পারে না।

জনসভায় তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। যাদের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, সেই জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “এরা ইসলামের রাজনীতি করে, কিন্তু নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে?” তারেক রহমান স্পষ্ট করেন যে, নারীদের পেছনে ফেলে বা ঘরে বন্ধ করে রেখে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়; দেশ গড়তে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন  ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু