ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

তৃণমূলের ক্ষোভে গজারিয়ায় বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 1603

ছবি সংগৃহীত

তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের বিষয়টি জানান গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও তা উপেক্ষা করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এসব সিদ্ধান্তের প্রতিবাদে তারা দলীয় দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদত্যাগকারীদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন। তাঁদের মধ্যে যুবদল ও মৎস্যজীবী দলের নেতারাও আছেন।

এ সময় আরও জানানো হয়, আগামী দিনে আরও অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করতে পারেন। ইতোমধ্যে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ বিএনপির ১৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক এই পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় গজারিয়াসহ পুরো মুন্সীগঞ্জ জেলায় বিএনপির রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তৃণমূলের ক্ষোভে গজারিয়ায় বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট সময় ০৪:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন  রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবো না: তারেক রহমান