ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 400

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। আজ শনিবার রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। জাতিসংঘ মহাসচিবের সফরের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  চুক্তিহীনেই শেষ ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক

চার দিনের সফরে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করবেন।

বিশেষ করে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, মানবাধিকার এবং জাতিসংঘ-বাংলাদেশ সম্পর্কের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিবের এ সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয় তুলে ধরা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জাতিসংঘ মহাসচিবের এই সফর এবং বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। আজ শনিবার রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। জাতিসংঘ মহাসচিবের সফরের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে ইরানের চুক্তি স্থগিত ঘোষণা