ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না হাইকোর্টের রুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 1131

ছবি সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ–এর ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হবে কি না—এই বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পত্রিকার সাবেক ১১ কর্মীকে তাঁদের বকেয়া পাওনা আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

আরও পড়ুন  মানবিক কারণে হাইকোর্টে জামিন পেলেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম

গত ১৩ অক্টোবর পত্রিকাটির সাবেক ১১ কর্মী ডিক্লারেশন বাতিলের দাবিতে রিট আবেদন করেন। আজ রিটটি কার্যতালিকার ১০৬ নম্বরে ওঠে।

রিট আবেদনকারীদের আইনজীবী মানজুর আল মতিন জানান, পত্রিকাটির সাবেক কর্মীদের যে চেক দেওয়া হয়েছিল তা ব্যাংকে পর্যাপ্ত তহবিল না থাকায় প্রত্যাখ্যাত হয়। তিনি বলেন,
“যে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল নেই, তার ডিক্লারেশন বহাল থাকে কীভাবে?”
বিচারপতি বেঞ্চ এই যুক্তির ভিত্তিতেই রুল জারি করেন।

রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, প্রেস কাউন্সিল চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং পত্রিকার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে বিবাদী করা হয়।

রিটে বলা হয়—

কালের কণ্ঠের নিয়মিত প্রকাশনা চালানোর মতো আর্থিক সক্ষমতা নেই।

কর্মীদের বকেয়া পরিশোধ না হওয়া এবং চেক প্রত্যাখ্যাত হওয়া এর সাক্ষ্য।

তাই ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট অনুযায়ী পত্রিকার ডিক্লারেশন কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা চাইতে রুল দেওয়া হোক।

পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি ও প্রকাশককে সাবেক কর্মীদের বকেয়া পরিশোধে নির্দেশ দেওয়া হোক।

১১ আবেদনকারী হলেন—
মো. শাহ আলম, মো. জাহেদুল আলম, কাকলী প্রধান, দেওয়ান আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ শফিক, কে এম লতিফুল হক, আসাদুর রহমান, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার, মো. লতিফুল বাশার ও হানযালা হান।

নিউজটি শেয়ার করুন

কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না হাইকোর্টের রুল

আপডেট সময় ০৬:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ–এর ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হবে কি না—এই বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পত্রিকার সাবেক ১১ কর্মীকে তাঁদের বকেয়া পাওনা আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

আরও পড়ুন  সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম