ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

৫১ বছর বয়সে রাকসু প্রার্থী হলেন মোর্শেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 483

ছবি: সংগৃহীত

জুবাইর হোসেন, রাবি প্রতিনিধি

আরও পড়ুন  শিল্পী সংঘ নির্বাচন আজ, ২১টি পদে লড়বেন ৪০ প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মনোনয়ন পত্র নেন।

মনোনয়ন উত্তোলন শেষে তিনি বলেন,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চিনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাড়াবে ও ভোট দিবে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, এর আগে আমি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। ফ্যামিলির কারনে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয়। তারপরে আমি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডার আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দেই। তারপর ২০২০-২১ শিক্ষা বর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হই।

তিনি জানান, আমি বিবাহিত, আমার চারটি কন্যা সন্তান আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।

এদিকে আজকেই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলন সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া হচ্ছে আজ। সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

৫১ বছর বয়সে রাকসু প্রার্থী হলেন মোর্শেদ

আপডেট সময় ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

জুবাইর হোসেন, রাবি প্রতিনিধি

আরও পড়ুন  মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২