ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

এখন সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করুন, আন্দোলন যা হওয়ার হয়েছে: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 415

ছবি: সংগৃহীত

জাতীয় স্বার্থের বিপরীতে গিয়ে সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন সবাইকে ভয় ও পক্ষপাতের ঊর্ধ্বে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেল পরিচালিত SABRE+ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি,দাবি না মানলে আন্দোলন তীব্র হবে

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো কার্যক্রম থামানো উচিত নয়। আন্দোলন হয়েছে, এখন স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে কাজ করুন। দেশের স্বার্থে সবার উচিত দায়িত্বশীল আচরণ।”

তিনি আরও বলেন, “টক শোতে অনেকেই বলে থাকেন কিছুই হচ্ছে না। তাদের বলব, দেখার জন্য চোখ থাকা দরকার। শুধু বিল্ডিং তৈরি করলেই সব হয় না। এর বাইরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। অনলাইনে নানা সেবা চালু হয়েছে। আর বিশ্বব্যাংক বা আইএমএফ সহায়তা করলেই যে তাদের শর্তে সব হচ্ছে, তা নয়। আসলে দেশের প্রয়োজনেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।”

দুদক নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, “এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের বিষয়ে দুদক ভালো বলতে পারবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, আমার সময়েও ছিল না। এখনো দুদক স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করছে, অনেকের বিরুদ্ধেই অনুসন্ধান চলছে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তাকে পেশাগত সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে প্রশাসনিক জটিলতা দূর করা ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।

প্রসঙ্গত, অর্থ বিভাগের মনিটরিং সেল পরিচালিত SABRE+ কর্মসূচির লক্ষ্য হলো রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করা এবং কর প্রশাসনকে আরও কার্যকর করা। এই কর্মসূচির উদ্বোধনকালে অর্থ উপদেষ্টা বর্তমান রাজস্ব ব্যবস্থার অগ্রগতি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এখন সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করুন, আন্দোলন যা হওয়ার হয়েছে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জাতীয় স্বার্থের বিপরীতে গিয়ে সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন সবাইকে ভয় ও পক্ষপাতের ঊর্ধ্বে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেল পরিচালিত SABRE+ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  শক্তিশালী জাতীয় ঐক্যের আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ