ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে জোর, বাজেটে বরাদ্দ বাড়ছে ১,৩৬১ কোটি টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 568

ছবি সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুদামের ধারণক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার।

আরও পড়ুন  সংসদে কণ্ঠভোটে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এবারের বাজেট প্রণয়নে মূল নীতিই হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনীতি গড়ে তোলা।

অর্থ উপদেষ্টা জানান, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫২ লাখ ৫৫ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা। অর্থাৎ এই তিন মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৩৬১ কোটি টাকা।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী অর্থবছরে ১০০ কোটি টাকার একটি আলাদা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

চিনির বাজার স্থিতিশীল রাখতে পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের জন্য একটি নতুন প্রজ্ঞাপন জারির পরিকল্পনার কথাও জানান তিনি।

এছাড়া দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদনে উৎসাহ দিতে কম্বাইন্ড হারভেস্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, “কৃষি ও খাদ্য খাতের ওপর গুরুত্ব দিয়ে আমরা মানুষের পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এগোতে চাই।”

এই প্রস্তাবিত বাজেট দেশের কৃষি উন্নয়ন, খাদ্য মজুত ব্যবস্থা এবং পরিবেশ-সংবেদনশীল উদ্যোগগুলোর ওপর জোর দেওয়ায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে জোর, বাজেটে বরাদ্দ বাড়ছে ১,৩৬১ কোটি টাকা

আপডেট সময় ০৪:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুদামের ধারণক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার।

আরও পড়ুন  ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা