ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 609

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এই সম্মাননায় ভূষিত করে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রাঞ্জল ভাষণ প্রদান করেন।

আরও পড়ুন  শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে: স্কাই নিউজকে ড. মুহাম্মদ ইউনূস

এর আগে দিনটিতে অধ্যাপক ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বৈঠকে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়। এই অর্থায়ন বাংলাদেশের অবকাঠামো ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার জাপান সফরের চতুর্থ দিন শনিবার (৩১ মে) সকালে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ওইদিন গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস গত ২৭ মে চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান। সফরকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, সেমিনার ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

আপডেট সময় ০২:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এই সম্মাননায় ভূষিত করে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রাঞ্জল ভাষণ প্রদান করেন।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি