ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

শীর্ষ আদালতে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 410

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল মঞ্জুর করে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেন।

আরও পড়ুন  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালাস পেলেন খালেদা ও তারেক

এর আগে গত ৮ মে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। আপিলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এবং প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াত নেতা আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তা খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন।

পরে রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল ইসলাম। ২০২০ সালের ১৯ জুলাই দাখিল করা এই রিভিউ আবেদনের শুনানি হয় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি। ওই দিন সর্বোচ্চ আদালত আবেদনটি গ্রহণ করে তাকে পুনরায় আপিলের সুযোগ দেন এবং শুনানির জন্য ২২ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়, এর মধ্যে আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) জমা দিতে হবে। ধারাবাহিক শুনানির অংশ হিসেবে ২২ এপ্রিল এবং ৬ মে মামলার শুনানি হয়। পরে ৮ মে চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন, যা আজ ঘোষণা করা হলো।

এই রায়ের মাধ্যমে এক যুগব্যাপী আইনি লড়াইয়ের পর জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন।

এ রায় নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় এমন গুরুত্বপূর্ণ রায় বিচার ব্যবস্থার ইতিহাসে বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ আদালতে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

আপডেট সময় ১১:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল মঞ্জুর করে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেন।

আরও পড়ুন  দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী খালাস