ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
১ ডিসেম্বরে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পাঁচ মাস পর পিএসএলে নতুন দায়িত্বে শন টেইট হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, যা বলল নয়াদিল্লি

খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 594

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য রাজধানীর যমুনা সরকারি বাসভবনে প্রবেশ করেছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর শোভাযাত্রা, নিরাপত্তার চাদরে নয়াপল্টন

সরেজমিনে দেখা গেছে, প্রথমে যমুনায় প্রবেশ করেন সালাহউদ্দিন আহমদ। এরপর একে একে বাকি তিন সদস্য প্রবেশ করেন।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার রাতে জানা যায়, দীর্ঘ কয়েকদিনের অপেক্ষার পর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির নেতারা দাবি করেছিলেন, তারা কয়েকদিন ধরে সাক্ষাতের জন্য সময় চাইলেও কোনো সাড়া পাননি। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার এ নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বৈঠক শেষে আজ রাতেই জামায়াতে ইসলামীর ও জাতীয় নাগরিক পার্টির (জানাপা) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে চলমান রাজনৈতিক সংকট, অন্তর্বর্তী সরকারের রূপরেখা, এবং গণ-আন্দোলনের প্রেক্ষাপটে দলগুলোর অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময় ০৯:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য রাজধানীর যমুনা সরকারি বাসভবনে প্রবেশ করেছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন  নাইকো দুর্নীতি মামলার রায় আজ: আদালতের দিকে সবার নজর