ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সফর স্থগিত করলেন মোদি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 417

ছবি: সংগৃহীত

প্রতিবেশী পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যরাতের হামলার পর এই অঞ্চলে যুদ্ধের নতুন দামামা বাজছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র সিএনএনকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।

আরও পড়ুন  ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিৃকত কাশ্মিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।

প্রতিবেশী দেশে সামরিক হামলার বিষয়ে মোদি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। সেখানে পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘গর্বের মুহূর্ত’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

পাকিস্তানে হামলার বিষয়ে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এ সময় তিনি জানান, জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

সফর স্থগিত করলেন মোদি

আপডেট সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রতিবেশী পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যরাতের হামলার পর এই অঞ্চলে যুদ্ধের নতুন দামামা বাজছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র সিএনএনকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।

আরও পড়ুন  মার্চে ঢাকা সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব, সাক্ষাৎ করবেন রোহিঙ্গাদের সাথে