ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চীনের পণ্যে ১২৫% শুল্ক আরোপ, অন্য সব দেশের জন্য ছাড় ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 283

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর আরোপ করা পারস্পারিক শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন। বুধবার (৯ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এসব দেশে ৯০ দিনের জন্য শুল্ক কার্যক্রমে বিরতি থাকবে। তবে চীনের পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বহাল থেকে আরও কঠোর করা হয়েছে যেখানে নতুন হার দাঁড়িয়েছে ১২৫ শতাংশ।

নিজের পোস্টে ট্রাম্প জানান, “চীন যে দায়িত্বহীনভাবে বৈশ্বিক বাজারের নিয়ম লঙ্ঘন করে চলেছে, তার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

আরও পড়ুন  কংগ্রেসে ট্রাম্পের ভাষণ: দ্বিতীয় মেয়াদে প্রথমবার, চীন-মেক্সিকো-গাজা প্রসঙ্গ আসছে?

তিনি আরও লেখেন, “আশা করি চীন এবং অন্যান্য দেশগুলো শিগগিরই বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণামূলক আচরণ আর চলবে না। এখন সময় এসেছে ন্যায্য ও স্বচ্ছ বাণিজ্যের পথে হাঁটার।”

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য, অর্থ এবং ইউএসটিআর বিভাগের সঙ্গে ৭৫টিরও বেশি দেশ ইতোমধ্যে যোগাযোগ করেছে। এদের বেশিরভাগই বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রানীতি এবং অন্যান্য অশুল্ক জটিলতা নিয়ে সমাধানে পৌঁছাতে চায়।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, চীন ছাড়া বাকি সব দেশের ওপর বিশ্বব্যাপী শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত মূলত তাদের জন্য পুরস্কারস্বরূপ, যারা বাণিজ্য সংঘাতের মধ্যে থেকেও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, “এই ৯০ দিনের সময়ে আলোচনার নতুন জানালা খুলে গেল। আমরা কানাডা, মেক্সিকোসহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় আসতে চায়, তাদের কথাও শুনব।” তিনি আরও জানান, আলোচনায় ইচ্ছুক দেশগুলোর ওপর শুল্ক হার কমিয়ে ১০ শতাংশ করা হবে।

এর আগে গত সপ্তাহেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের ওপর পারস্পারিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে নতুন ঘোষণায় চীন ছাড়া বাকি দেশগুলোকে আলোচনার সুযোগ দিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করল বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষক মহল।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে নতুন গতি আনতে পারে, তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হতে পারে বলেই ধারণা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

চীনের পণ্যে ১২৫% শুল্ক আরোপ, অন্য সব দেশের জন্য ছাড় ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর আরোপ করা পারস্পারিক শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন। বুধবার (৯ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এসব দেশে ৯০ দিনের জন্য শুল্ক কার্যক্রমে বিরতি থাকবে। তবে চীনের পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বহাল থেকে আরও কঠোর করা হয়েছে যেখানে নতুন হার দাঁড়িয়েছে ১২৫ শতাংশ।

নিজের পোস্টে ট্রাম্প জানান, “চীন যে দায়িত্বহীনভাবে বৈশ্বিক বাজারের নিয়ম লঙ্ঘন করে চলেছে, তার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

আরও পড়ুন  তাইওয়ান উপকূলে চীনের সামরিক মহড়া, নতুন উত্তেজনা সৃষ্টি