ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 513

ছবি সংগৃহীত

রংপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে গৃহীত সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে, তারা সড়ক অবরোধসহ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। এতে রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রংপুর মেডিকেল মোড়ে এই কর্মসূচি শুরু হয়। রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা এতে অংশ নেন। তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

আরও পড়ুন  হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

১. এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না।

২. বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হোক।

৩. ম্যাটস শিক্ষার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা হোক।

৪. ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের ওষুধ লেখার অধিকার প্রদান করা হোক।

৫. ফার্মেসি থেকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি না করার দাবি।

এছাড়া, তারা স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট সমাধানের জন্য দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার পাশাপাশি, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিকসে প্রবেশের মাধ্যমে এই প্রতিষ্ঠান বন্ধ করার দাবি জানিয়েছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘চিকিৎসক সুরক্ষা আইন’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এদিনের প্রতিবাদ কর্মসূচি রংপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ

আপডেট সময় ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

রংপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে গৃহীত সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে, তারা সড়ক অবরোধসহ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। এতে রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রংপুর মেডিকেল মোড়ে এই কর্মসূচি শুরু হয়। রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা এতে অংশ নেন। তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

আরও পড়ুন  রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২