ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তিন আসামির দুই দিনের রিমান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আকাশ আহমেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।

আরও পড়ুন  জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার, শিগগিরই স্বস্তি মিলবে: প্রধানমন্ত্রী

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. আবদুর রহিম এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন, জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমনসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানিতে তাঁরা দাবি করেন, ঘটনার দিন কোনো মিছিল বা সমাবেশ থেকে নয়, আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নির্দোষ, তাঁদের বিরুদ্ধে এজাহারে নাম নেই এবং অতীতেও কোনো অপরাধমূলক মামলার রেকর্ড নেই বলে দাবি করেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, তা উদ্‌ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর রাতে রাজধানী থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের কারাগারে পাঠানো হয়েছিল। পরে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ১০ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে তেজগাঁওয়ের জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মুখে প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ১০ অক্টোবর তেজগাঁও থানার এসআই মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তিন আসামির দুই দিনের রিমান্ড

আপডেট সময় ১১:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আকাশ আহমেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।

আরও পড়ুন  মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-সংশ্লিষ্ট ৩ জন আটক