শিরোনাম :
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 20
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কার্যালয়-সংলগ্ন সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে বলে জানিয়েছে দলটি।
শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে সাংবাদিকদের জন্য খোলা এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিক্ষেপ করা তিনটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
























