ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী

তৌহিদুলসহ দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 418

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৪) কে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী মোঃ মামুন (২৫) কেও গ্রেফতার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  আরসা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার, স্বস্তিতে রোহিঙ্গারা - কক্সবাজারে বাড়তি নিরাপত্তা জারি

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় তিনজন পায়ে হেঁটে নিজ নিজ বাসার উদ্দেশে যাওয়ার সময় ধানমন্ডির রোড নং-১৫/এ এর মোঘল কাবাবের পিছনে লেক সংলগ্ন ব্রীজের পাশে পৌঁছলে লেকের পাশে দাঁড়িয়ে থাকা চারজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো ছোরার ভয় দেখিয়ে তাদের পথরোধ করে। তারা  ভয়-ভীতি প্রদর্শন  করে  তাদের নিকট থাকা মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে জনসাধারণ ও ঘটনাস্থলের পাশেই থাকা থানার টহল টিম সেখানে দ্রুত পৌঁছে দুইজনকে আটক করে।  এ সময় তাদের সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের নাম তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ ও অপরজনের নাম মোঃ মামুন। এ সময় তৌহিদুলের হেফাজত হতে ছিনতাই করা নগদ ১৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তালিকাভূক্ত একজন ছিনতাইকারী। ধানমন্ডি, দারুস সালাম এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। তোহিদুলের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি মডেল, দারুস সালাম, কলাবাগান ও আদাবর থানায় ছিনতাই, চুরি নারী ও শিশু নির্যাতন ও মাদকের ১৪ টি মামলা রয়েছে।

ডিএমপির ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী

তৌহিদুলসহ দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ

আপডেট সময় ০১:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৪) কে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী মোঃ মামুন (২৫) কেও গ্রেফতার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ১,৫৪০ জন