ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 1455

ছবি সংগৃহীত

রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন। ‎

আরও পড়ুন  টানা চার মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, লোকসানে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক

‎এ ঘটনায় বিশ্বরোড এলাকার ওই সড়ক এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষ। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হচ্ছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা। ‎

এদিকে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে:

১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে।
২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১- গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে। অথবা
৩. রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা উপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে তীব্র যানজট তৈরি হয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন। ‎

আরও পড়ুন  ঢাকার রাস্তায় স্থবিরতা, যানজটে দিশেহারা যাত্রীরা, সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তি