ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

টঙ্গীতে ম্যানহোলে হারিয়ে গেছে নারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 1010

ছবি সংগৃহীত

টঙ্গীতে ম্যানহোলে পড়ে এখন নারী হারিয়ে গেছে। নিখোঁজ নারীকে উদ্ধারে চলছে ফায়ার সার্ভিসের অভিযান। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে এক নারী হারিয়ে গেছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। আজ সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা যায়নি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস রাত থেকেই তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে ম্যানহোলে হারিয়ে গেছে নারী

আপডেট সময় ১২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

টঙ্গীতে ম্যানহোলে পড়ে এখন নারী হারিয়ে গেছে। নিখোঁজ নারীকে উদ্ধারে চলছে ফায়ার সার্ভিসের অভিযান। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  চাঁদাবাজিসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টঙ্গীতে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার