ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী

জগন্নাথ হল ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 812

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, “মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন  সুবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস বর্জনের হুঁশিয়ারি

জানা গেছে, ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টাফ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জগন্নাথ হল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

জগন্নাথ হলের এক কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান তাকে ফোনে জানান যে, হলের ভেতরে রাস্তার পাশে একজন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং আরও কয়েকজনের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সঞ্জয়ের মৃত্যু হয়।

মানিক কুমার দাস আরও জানান, “পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জয় ভবন থেকে নিচে পড়ে গেছেন। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কিছু তা এখনো নিশ্চিত নয়।”

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সঞ্জয়ের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু কিভাবে ঘটলো, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্তের আহ্বান জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

জগন্নাথ হল ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১২:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, “মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন  দুই শিক্ষার্থীর স্মরণে ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভে নাম খোদাইয়ের ঘোষণা