ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 803

ছবি সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার ধানুয়া কামালপুর এলাকার ১০৮৩ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে বকশীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন  লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর ৭ পুশইন

আটকদের মধ্যে রয়েছে খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনা জেলার বাসিন্দারা।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁ-এর ছেলে মোহাম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০) ও তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০) ও তার বোন রেমি আক্তার (২০), এবং বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া জানান, “ভোরে খবর পাই ভারত থেকে কয়েকজনকে পুশ-ইন করা হয়েছে। এরপর আমরা গ্রামবাসীদের নিয়ে সীমান্তে গিয়ে তাদের আটক করি। তারা সবাই আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতের বিভিন্ন শহরে গিয়েছিল। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করছে, সেই ধারাবাহিকতায় আজকের ঘটনাটি ঘটেছে।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইন করার পর স্থানীয়রা তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তাদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সীমান্তবর্তী এলাকায় এভাবে পুশ-ইন এর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও সীমান্ত রক্ষীদের পক্ষ থেকে এ বিষয়ে নজরদারি জোরদার করার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

আপডেট সময় ১১:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার ধানুয়া কামালপুর এলাকার ১০৮৩ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে বকশীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন  খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত আবারো ৯ নারী-শিশুকে পুশইন