ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানে সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 286

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের মা-মেয়ে এবং আরও একজন পথচারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (১১ জুন) সকাল সাতটার দিকে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন, তাদের মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান। আনিছুর মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।

আরও পড়ুন  রাজশাহীতে জামায়াত কর্মীদের নিয়ে যাওয়া দুইটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, ৩ জন নিহত, আহত ৪০

ঘটনার বিষয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু কেনার জন্য তারা থামেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলসহ ধাক্কা দেয়। একই সঙ্গে রাস্তার পাশে থাকা লিচু বিক্রেতা আনিছুর রহমানও গাড়ির ধাক্কায় পড়ে যান।

ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই মা সুর্বনা খাতুন, মেয়ে পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিছুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গুরুতর আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ এখনও পর্যন্ত ঘাতক গাড়িটি আটক করতে পারেনি বলে জানিয়েছেন ওসি মোশফিকুর রহমান। তবে গাড়ি শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, ঈশ্বরদী-পাকশী মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক ব্যবস্থা না থাকায় সাধারণ পথচারী ও যাত্রীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন।

নিহতদের পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, পাশাপাশি মহাসড়কে ট্রাফিক তদারকি আরও জোরদার করা হোক।

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানে সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের মা-মেয়ে এবং আরও একজন পথচারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (১১ জুন) সকাল সাতটার দিকে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন, তাদের মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান। আনিছুর মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন