ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মেসির গোল বৃথা, মিনেসোটার বিপক্ষে বড় হার ইন্টার মায়ামির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 308

ছবি সংগৃহীত

মেসির জাদুকরী পারফরম্যান্সও ইন্টার মায়ামিকে হার থেকে রক্ষা করতে পারল না। রোববার (১১ মে) ভোরে এমএলএসে মিনেসোটার মাঠ অ্যালিয়াঞ্জ ফিল্ডে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে হাভিয়ের মাশচেরানোর দল। এই হার মেসির এমএলএস ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়।

আরও পড়ুন  মেসি-নেইমার, দুই মহাতারকার বেঞ্চে বসে দিনটি কাটল ভিন্নভাবে

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক মিনেসোটা। ম্যাচের ৩২ মিনিটে রক্ষণভাগের ভুলে সুযোগ পেয়ে গোল করেন দক্ষিণ আফ্রিকান ফরোয়ার্ড হ্লঙ্গুয়ানে। পরবর্তীতে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান ২-০ করে ফেলে মিনেসোটা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিরোধের আভাস দেন লিওনেল মেসি। বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার পাস পেয়ে ডি-বক্সে জায়গা করে নেন এবং নিখুঁত প্লেসিংয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। এটি চলতি মৌসুমে লিগে মেসির পঞ্চম গোল এবং মায়ামির হয়ে তার মোট ৪৩তম গোল। পাশাপাশি তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ২৩টি।

তবে সেই গোল খুব একটা কাজে আসেনি। ৬৮ মিনিটে মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করে ফের ব্যবধান বাড়িয়ে দেন মিনেসোটাকে। এরপর ৭০ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার-অ্যাটাকে গোল করেন রবিন লড। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ম্যাচের স্কোরলাইন ৪-১ করেন তিনি।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। হেরনরা বল দখলে ৭৪ শতাংশ সময় নিয়ন্ত্রণে রাখলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। তারা ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারলেও মিনেসোটা ৮টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪টি গোল আদায় করে নেয়।

ম্যাচের ১১ মিনিটেই মেসির ভুলে বল জালে পাঠান মিনেসোটার ওলুয়াসেয়ি। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধে মেসির একাধিক প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

এই হারের ফলে ইন্টার মায়ামি ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে রয়েছে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে কলম্বাস ক্রু। অন্যদিকে, মিনেসোটা ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এই পরাজয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে হারল মায়ামি। মেসির জ্বলে ওঠা সত্ত্বেও দলের রক্ষণভাগের ভুল ও আত্মবিশ্বাসহীনতা আবারও ভোগাল ফ্লোরিডার দলটিকে।

নিউজটি শেয়ার করুন

মেসির গোল বৃথা, মিনেসোটার বিপক্ষে বড় হার ইন্টার মায়ামির

আপডেট সময় ১১:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

মেসির জাদুকরী পারফরম্যান্সও ইন্টার মায়ামিকে হার থেকে রক্ষা করতে পারল না। রোববার (১১ মে) ভোরে এমএলএসে মিনেসোটার মাঠ অ্যালিয়াঞ্জ ফিল্ডে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে হাভিয়ের মাশচেরানোর দল। এই হার মেসির এমএলএস ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়।

আরও পড়ুন  নতুন বছরের প্রথম গোল মেসির, টাইব্রেকারে মায়ামির জয়