ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা

“ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 383

ছবি: সংগৃহীত

লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ইন্টার মিয়ামির জয় সত্ত্বেও দিনটি দুঃসংবাদ বয়ে এনেছে দলটির জন্য। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। আপাতত ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, ম্যাচ চলাকালে মেসি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চোটের ধরন বা সুনির্দিষ্ট অনুপস্থিতির সময় জানানো হয়নি, তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৩৭ বছর বয়সী মেসির চোট ততটা হালকা নয় এবং তাকে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে।

আরও পড়ুন  ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে সিদ্ধান্ত একমাত্র মেসিই নেবেন: কোচ লিওনেল স্কালোনি

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেন, ‘লিওর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছিল। সে নিজেই নামতে চেয়েছে, ব্যথা খুব একটা ছিল না, তবে কোনো না কোনো সমস্যা হয়েছে সেটা নিশ্চিত। আগামীকাল পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পুরোপুরি বোঝা যাবে। আমরা আশা করছি, এটি গুরুতর কিছু নয়।’

চোটের ফলে মেসি শুধু লিগ কাপ থেকেই ছিটকে যাচ্ছেন না, বরং আগস্ট মাসে মেজর লিগ সকারের (এমএলএস) অন্তত চারটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ৬ আগস্ট মিয়ামি মুখোমুখি হবে পুমাস উনামের বিরুদ্ধে, যেখানে মেসির না থাকা নিশ্চিত।

মেসির সতীর্থ এবং দীর্ঘদিনের বন্ধু জর্ডি আলবা বলেন, ‘এটা আমাদের দলের জন্য একটা বড় ধাক্কা। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এখন চোটের কারণে মাঠের বাইরে। আমরা তার উপস্থিতির ওপর অনেকটা নির্ভর করি। আশা করছি দ্রুত সেরে উঠবে।’

বিষয় :

নিউজটি শেয়ার করুন

“ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা”

আপডেট সময় ০১:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ইন্টার মিয়ামির জয় সত্ত্বেও দিনটি দুঃসংবাদ বয়ে এনেছে দলটির জন্য। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। আপাতত ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, ম্যাচ চলাকালে মেসি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চোটের ধরন বা সুনির্দিষ্ট অনুপস্থিতির সময় জানানো হয়নি, তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৩৭ বছর বয়সী মেসির চোট ততটা হালকা নয় এবং তাকে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে।

আরও পড়ুন  মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ