ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উজান থেকে নামছে ঢল; ৩ জেলায় বন্যার শঙ্কা গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়নি: ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা; আহত পলক জাপানে ৩ লাখ দক্ষ কর্মী পাঠানোর বড় লক্ষ্যমাত্রা বাংলাদেশের গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভুয়া সার্টিফিকেটধারী ২৬২ শিক্ষক শনাক্ত

সৌদি উৎসবে আজ মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস ও বাংলাদেশের শিল্পীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 193

ছবি সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস সঙ্গীত পরিবেশন করবেন আজ শনিবার (২ মে) রাত ৯টায়। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আজকের আয়োজনে জেমস ছাড়াও পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি খান, আক্তার রিয়া, আকাশ মাহমুদ এবং ডিজে সাফা। এরই মধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। চতুর্থ ও শেষ দিনে পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

আরও পড়ুন  শীর্ষে সৌদি আরব, দেশে এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার

এর আগে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নগরবাউল জেমস বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান গাইতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও। দেশের গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারা সব সময়ই বিশেষ অনুভূতি জাগায়।”

উৎসবটিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারত, সুদান ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশ। তারা প্রতিটি নিজেদের সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী উপস্থাপনার মাধ্যমে বিশ্ব সংস্কৃতিকে তুলে ধরছে। আয়োজকরা জানিয়েছেন, জেমস আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফর্মে একত্রিত করার প্রয়াসে পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিল্পীরা নিজ নিজ সংস্কৃতিকে গর্বের সাথে উপস্থাপন করছেন। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের গ্রহণযোগ্যতা ও অবস্থানকে আরও শক্তিশালী করছে।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে। তারা দেশের শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে দেখে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।

নিউজটি শেয়ার করুন

সৌদি উৎসবে আজ মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস ও বাংলাদেশের শিল্পীরা

আপডেট সময় ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫