ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ড. মঈন খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার ওই হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ড. মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  জনগণের ভোটাধিকার নিশ্চিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে: ড. মঈন খান

ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ড. মঈন খান

আপডেট সময় ০৩:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার ওই হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ড. মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই