ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের স্পাইডারম্যানের নতুন রেকর্ড মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টায় ৩৪ অভিবাসীর মৃ/ত্যু ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: ফখরুল আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—বরিশালে তথ্যমন্ত্রীর জামায়াত নিষিদ্ধের ৩ দিনের মাথায় হাসিনার পতন: শফিকুর নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন, নেতৃত্বে সৌদি আরব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

লোহিত সাগর, বাব-এল মানদেব প্রণালি ও এডেন উপসাগরে নৌ চলাচল এবং বাণিজ্যিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি সামরিক সামুদ্রিক জোট গঠন করেছে সৌদি আরব। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন  ঢাকাসহ ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বাব-এল মানদেব প্রণালি ও লোহিত সাগরে হামলার ঘটনা বাড়তে থাকায় জ্বালানি ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জোটে সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কমোরোস স্বাক্ষর করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে যোগ দেয়নি।

সৌদি আরবকে জোটটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হলেও এর সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লক্ষ্য করে গঠন করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, এ জোটের সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সামুদ্রিক নিরাপত্তা–সংক্রান্ত পরিচালনা পরিকল্পনায় একসঙ্গে কাজ করবে।

সৌদি আরব ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধের প্রভাবের মধ্যেও ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রাখলেও, লোহিত সাগরে হুথিদের হামলা ও অবরোধের কারণে সেই রুটও ঝুঁকির মুখে পড়ে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বাব-এল মানদেব প্রণালি দিয়ে পরিবহন করা হয়। মাত্র ১৮ মাইল প্রশস্ত এই গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এ কারণে যৌথ দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্ভাব্য হুমকি মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছে নতুন এ জোট। একই সঙ্গে ভবিষ্যতে আগ্রহী অন্য দেশগুলোর জন্যও জোটে যোগ দেওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন, নেতৃত্বে সৌদি আরব

আপডেট সময় ১২:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬