ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকার আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

পূর্বাভাসে বলা হয়, রাজধানী ও আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ সময় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শুক্রবার ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ঢাকার আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই

আপডেট সময় ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬