ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় আন্ডারপাসে ৫ ককটেল উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পথচারীদের নজরে আসার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। থানা থেকে জানানো হয়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে ফেলে। একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ অধিকাংশ কারখানা

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে আন্ডারপাস দিয়ে চলাচলের সময় পথচারীরা পলিথিনে মোড়ানো বস্তুগুলো দেখতে পান। এগুলো ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

আন্ডারপাসের ভেতরে পড়ে থাকা বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো ছিল। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা এলাকাটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ জন্য বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় আন্ডারপাসে ৫ ককটেল উদ্ধার

আপডেট সময় ০৯:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পথচারীদের নজরে আসার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। থানা থেকে জানানো হয়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে ফেলে। একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ