ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তেজগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (৭ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোও পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

কর্মসূচির অংশ হিসেবে পূর্ব তেজতুরী বাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়।

এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। নেতাকর্মীরা বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপরও গুরুত্ব দেন তারা।

ইসলাম স্বপন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নিজেদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

যুবদলের নেতাকর্মীরা জানান, দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

তেজগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কর্মসূচি

আপডেট সময় ০১:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (৭ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোও পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন