ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অপরাধীদের প্রশ্রয় দেয় না বিএনপি, ফের প্রমাণিত: রাশেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 44

ছবি সংগৃহীত

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়—সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের নির্দেশের পর এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে বিএনপি যে কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়, তা আবারও প্রমাণিত হয়েছে।

একই পোস্টে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে রাশেদ লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যদি তাঁকেও পদত্যাগে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মকে প্রাণ হারাতে হতো না।

প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তাও দেন রাশেদ খাঁন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।

দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধের কারণে ম্লান হওয়ার সুযোগ নেই। এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবেন না প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

অপরাধীদের প্রশ্রয় দেয় না বিএনপি, ফের প্রমাণিত: রাশেদ

আপডেট সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬