ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এসআরবি নামে কার্যক্রম শুরু হয়েছে।

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ ২০২৬ সনের ১৯ নম্বর আইন হিসেবে গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১০ সেপ্টেম্বর বিরোধী দলের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুন  র‍্যাব বিলুপ্ত চাই, নতুন নামে পুনরুজ্জীবন নয়: জেএসডি

নতুন আইনে র‍্যাব গঠনের সঙ্গে সম্পর্কিত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর সংশ্লিষ্ট বিধান বাতিল করা হয়েছে। তবে র‍্যাবের আগের সব আইনি ও প্রশাসনিক কার্যক্রম বাতিল হচ্ছে না।

আইন অনুযায়ী, র‍্যাবের কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা-সংক্রান্ত ২০০৫ সালের বিধিমালা বহাল থাকবে। একই সঙ্গে র‍্যাব সদস্যদের বিরুদ্ধে আগে থেকে চলমান বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা ও আদালতের কার্যক্রমও অব্যাহত থাকবে।

বিলুপ্ত র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব ও সুযোগ-সুবিধা এসআরবির কাছে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি র‍্যাবের তহবিল, নগদ ও ব্যাংকের অর্থ, দায়-দেনা, চুক্তি, সম্পদ, হিসাবের বই, রেজিস্টার, নথিপত্র ও সংশ্লিষ্ট দলিলও নতুন ইউনিটের কাছে ন্যস্ত হবে।

বুধবার থেকে র‍্যাবের ওয়েবসাইট, লোগো ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘র‍্যাব’-এর পরিবর্তে ‘এসআরবি’ নাম ব্যবহার করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় পরিবর্তন আনা হয়নি।

পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে এসআরবি। বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ জানান, গেজেট প্রকাশের পর র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে সব কার্যক্রম শুরু হয়েছে।

২০০৩ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯ সংশোধনের মাধ্যমে র‍্যাব গঠনের আইনি ভিত্তি তৈরি হয়। ২০০৪ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বাহিনীটির কার্যক্রম শুরু হয়।

র‍্যাবের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে সমালোচনা হয়। ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‍্যাব ও বাহিনীটির তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) অনুসন্ধান প্রতিবেদনে র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়। গুমসংক্রান্ত তদন্ত কমিশনও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাব বিলুপ্ত করে বাহিনীটির কাঠামো পুনর্গঠনের দাবি আরও জোরালো হয়। এর ধারাবাহিকতায় ১৭ আগস্ট মন্ত্রিসভায় এসআরবি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ৩ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন এবং ১০ সেপ্টেম্বর তা পাস হয়।

নিউজটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এসআরবি নামে কার্যক্রম শুরু হয়েছে।

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ ২০২৬ সনের ১৯ নম্বর আইন হিসেবে গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১০ সেপ্টেম্বর বিরোধী দলের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুন  র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ