ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে দুর্বৃত্তদের হামলায় হোমিও চিকিৎসক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

নাটোরে দুর্বৃত্তদের কোপে প্রাণ গেল আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকায়। তিনি মৃত আজাহার আলীর ছেলে এবং পেশাগতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা আনারুল ইসলামকে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নেওয়া হয় নাটোর আধুনিক সদর হাসপাতালে, তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

আরও পড়ুন  গাজীপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মইনুল হক জানান, প্রাথমিকভাবে যারা তাকে হাসপাতালে নিয়ে আসেন তারা সড়ক দুর্ঘটনার কথা বললেও, পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তার বুক ও পিঠে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি মাথাতেও আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও ধারালো অস্ত্রের আঘাতই তার মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঢাকা পোস্টকে জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় হোমিও চিকিৎসক নিহত

আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে দুর্বৃত্তদের কোপে প্রাণ গেল আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকায়। তিনি মৃত আজাহার আলীর ছেলে এবং পেশাগতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা আনারুল ইসলামকে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নেওয়া হয় নাটোর আধুনিক সদর হাসপাতালে, তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

আরও পড়ুন  ‘মিউ মিউ’ শব্দ করা শিশুর জলাতঙ্ক হয়নি, জানালেন চিকিৎসক