ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। খবর কাঠমান্ডু পোস্টের।

উদ্ধার করা মরদেহের মধ্যে বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতাওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়-বৃষ্টি ও বন্যার তাণ্ডব, নিহত ৯, লাখো মানুষ দুর্ভোগে

পুলিশ জানায়, এসব মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিখোঁজ স্বজনদের পরিবারের সদস্যরা ওই তথ্যের মাধ্যমে তাদের প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজের পাশাপাশি তারা ত্রাণ বিতরণ ও মরদেহ সংরক্ষণের কাজও করছেন।
এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ রয়েছেন।

আরও বন্যার আশঙ্কায় অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ চলছে। এসব কাজে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও যুক্ত রয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকাগুলোতে নেমে আসায় ব্যাপক প্রাণহানি ঘটে।

ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় তাদের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭

আপডেট সময় ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। খবর কাঠমান্ডু পোস্টের।

উদ্ধার করা মরদেহের মধ্যে বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতাওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১; পরিদর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প