ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

বিরোধীদলের কর্মকাণ্ডেই ‘ফ্যাসিবাদী’ প্রতিফলন: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 122

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেছেন, বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ারের ঘটনা নেই। তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (২৪ জুন ২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলা। বাংলাদেশকে পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে রিজভী বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে উল্লেখ করে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। তবে তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় বলে মন্তব্য করেন রিজভী।

নিউজটি শেয়ার করুন

বিরোধীদলের কর্মকাণ্ডেই ‘ফ্যাসিবাদী’ প্রতিফলন: রিজভী

আপডেট সময় ০৫:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেছেন, বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ারের ঘটনা নেই। তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (২৪ জুন ২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলা। বাংলাদেশকে পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  ‘ফ্যাসিবাদী কায়দায়’ সাংবাদিক ছাঁটাইয়ের অভিযোগ: রাজপথে গণমাধ্যমকর্মীরা