ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী, দিনজুড়ে একাধিক কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 89

ছবি সংগৃহীত

একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরসূচি অনুযায়ী, তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন।

বুধবার, ১৭ জুন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে অবতরণের পর তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

আরও পড়ুন  সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বিকেল পৌনে ৫টায় শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং রাজনৈতিক সভা ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী, দিনজুড়ে একাধিক কর্মসূচি

আপডেট সময় ১২:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরসূচি অনুযায়ী, তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন।

বুধবার, ১৭ জুন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে অবতরণের পর তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

আরও পড়ুন  মাত্র এক লাখ টাকায় রেসিং কার: রিজওয়ানের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী