ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে আইনের শাসন ও সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে লংমার্চ শুরু করেছে দলটি। সরকারের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ার পর রোববার খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এ কর্মসূচি শুরু হয়।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর মিছিলটি খায়রাবাদে পৌঁছালে পরবর্তী আন্দোলনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন  নতুন চাঞ্চল্য পাকিস্তান দলে, ক্রিকেটারদের ফোন জব্দ

এর আগে পিটিআই ও সরকারের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। তবে রোববার (৪ অক্টোবর) সকালে সেই আলোচনা পুরোপুরি ভেঙে যায়। আলোচনায় ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে সরকার। অন্যদিকে পিটিআইয়ের দাবি, সরকারের একতরফা শর্ত ও অযৌক্তিক দাবির কারণে সমঝোতা সম্ভব হয়নি।

লংমার্চে যোগ দিতে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: জিও টিভি

নিউজটি শেয়ার করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

আপডেট সময় ১১:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে আইনের শাসন ও সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে লংমার্চ শুরু করেছে দলটি। সরকারের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ার পর রোববার খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এ কর্মসূচি শুরু হয়।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর মিছিলটি খায়রাবাদে পৌঁছালে পরবর্তী আন্দোলনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন  পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: ১৩৩ আফগান সেনা নিহতের দাবি