ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি মিলছে এবার। এ জন্য ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। তবে এ দিন ছুটি অনুমোদন হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ছুটির সুযোগ পাচ্ছেন।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকবে।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

আপডেট সময় ১০:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি মিলছে এবার। এ জন্য ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ