ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অভিযোগে ডিআর কঙ্গোতে ২৭ সেনার মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি : সংগৃহীত

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় দায়িত্ব পালন না করে সম্মুখসারি ছেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, দক্ষিণ কিভু প্রদেশের উভিরা শহরে গত ১৫ সেপ্টেম্বর ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয়। গত আগস্টে পূর্ব কঙ্গোয় এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য ও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের বিচার করা হয়।

শুক্রবার আদালত ৫৪ সেনাকে নির্দেশ অমান্যের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন। আরও ১০ সেনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় ২১ সেনাকে খালাস দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

আরও পড়ুন  সিরিয়ায় বিদ্রোহীদের আত্মসমর্পণ আহ্বান, কঠিন পরিণতির হুমকি নতুন প্রেসিডেন্টের- ১৬২ আসাদপন্থির ‘মৃত্যুদণ্ড কার্যকর

রাষ্ট্রপক্ষ জানায়, উভিরার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব সেনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে, গত মে মাসে একই ধরনের অভিযোগে কঙ্গোর একটি সামরিক আদালত ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেন। এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় তাদের এই সাজা দেওয়া হয়েছিল।

এদিকে, উভিরা অঞ্চলে সরকারি বাহিনী ও এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে।

পূর্ব কঙ্গোর সংঘাতে গুরুত্বপূর্ণ পক্ষ এম২৩ বিদ্রোহী গোষ্ঠী। তারা দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। ২০২৫ সালের শুরুর দিকে তারা প্রাদেশিক রাজধানী গোমা ও বুকাভু দখল করে নেয়।

কঙ্গো সরকার, জাতিসংঘ ও কয়েকটি পশ্চিমা দেশ এম২৩ বিদ্রোহীদের সহায়তা দেওয়ার জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। তবে রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অভিযোগে ডিআর কঙ্গোতে ২৭ সেনার মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় দায়িত্ব পালন না করে সম্মুখসারি ছেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, দক্ষিণ কিভু প্রদেশের উভিরা শহরে গত ১৫ সেপ্টেম্বর ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয়। গত আগস্টে পূর্ব কঙ্গোয় এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য ও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের বিচার করা হয়।

শুক্রবার আদালত ৫৪ সেনাকে নির্দেশ অমান্যের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন। আরও ১০ সেনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় ২১ সেনাকে খালাস দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

আরও পড়ুন  ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর