ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরে মেসির নতুন ইতিহাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ৩৯ বছর চার মাস বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। এবারের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। তবে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে পুরস্কারটির শীর্ষ পাঁচে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন মেসি।

২০২৬ সালের ব্যালন ডি’অরের ফল প্রকাশের পর তালিকার পঞ্চম স্থানে দেখা গেছে মেসির নাম। বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে না পারায় এবার তিনি সেরা দশেও জায়গা পাবেন কি না, তা নিয়ে আলোচনা ছিল। তবে সেই ধারণা পাল্টে দিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এই অর্জনের মধ্য দিয়ে ব্যালন ডি’অরের সেরা পাঁচে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন মেসি। পুরস্কারের তালিকা ঘোষণার সময় তার বয়স ছিল ৩৯ বছর চার মাস। একই সঙ্গে সেরা দশে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।

আরও পড়ুন  "নতুন ইতিহাস: শামির রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি"

তবে গোলরক্ষকদের অন্তর্ভুক্ত করে হিসাব করলে ব্যালন ডি’অরের সেরা পাঁচে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি এখনো ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দখলে। ২০১৭ সালের ব্যালন ডি’অরে চতুর্থ হয়েছিলেন তিনি। সে সময় বুফনের বয়স ছিল ৩৯ বছর ১০ মাস।

২০২৬ সালের বিশ্বকাপেও নিজের অভিজ্ঞতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন মেসি। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় দলটির। ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি মেসির।

বিশ্বকাপ জিততে পারলে মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা কতটা বাড়ত, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা রয়েছে। তবে এবার শিরোপা না জিতেও বয়সের বাধা পেরিয়ে ব্যালন ডি’অরের সেরা পাঁচে জায়গা করে নেওয়ার কীর্তি গড়েছেন আর্জেন্টিনার এই তারকা।

নিউজটি শেয়ার করুন

ব্যালন ডি’অরে মেসির নতুন ইতিহাস

আপডেট সময় ০২:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ৩৯ বছর চার মাস বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। এবারের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। তবে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে পুরস্কারটির শীর্ষ পাঁচে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন মেসি।

২০২৬ সালের ব্যালন ডি’অরের ফল প্রকাশের পর তালিকার পঞ্চম স্থানে দেখা গেছে মেসির নাম। বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে না পারায় এবার তিনি সেরা দশেও জায়গা পাবেন কি না, তা নিয়ে আলোচনা ছিল। তবে সেই ধারণা পাল্টে দিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এই অর্জনের মধ্য দিয়ে ব্যালন ডি’অরের সেরা পাঁচে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন মেসি। পুরস্কারের তালিকা ঘোষণার সময় তার বয়স ছিল ৩৯ বছর চার মাস। একই সঙ্গে সেরা দশে জায়গা পাওয়া সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।

আরও পড়ুন  মেক্সিকো—ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্যের এক বিস্ময়