ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট! দেশ ছেড়ে পালিয়েও হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 84

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের পর জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ওই বৈঠকেই জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জাতীয় দলের একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জ্যোতির আচরণ নিয়ে অভিযোগ করেছেন। তাদের একজন অধিনায়কের আচরণকে ‘স্বৈরাচারী’ হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, জ্যোতির কথার বাইরে গেলে বা ভিন্নমত প্রকাশ করলে ক্রিকেটারদের রোষানলে পড়তে হয়।

আরেক ক্রিকেটার অভিযোগ করেন, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

আরও পড়ুন  এফটিএ নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

ওই ক্রিকেটারের ভাষ্য অনুযায়ী, একটি ম্যাচে বল তার কাছে আসার আগেই অধিনায়ক চিৎকার শুরু করেন। এতে তিনি ঘাবড়ে গিয়ে বল মিস করেন। এরপর অধিনায়ক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি। মাঠের বাইরেও মানসিক নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন ওই ক্রিকেটার।

এদিকে সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই ঘটনার পর টি-টোয়েন্টি সংস্করণে আর দলের নেতৃত্বে থাকতে চান না বলে বিসিবিকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন জ্যোতি।

এখন পরবর্তী অধিনায়ক নির্বাচন এবং কোচিং প্যানেল নিয়েই আলোচনায় বসছে বিসিবি। সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ নারী দলের রওনা হওয়ার কথা। গুরুত্বপূর্ণ ওই সফরের আগে নেতৃত্ব ও কোচিং প্যানেল নিয়ে বিসিবির সিদ্ধান্ত নারী দলের পরবর্তী কার্যক্রমে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকছে।

নিউজটি শেয়ার করুন

জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক

আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের পর জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ওই বৈঠকেই জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জাতীয় দলের একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জ্যোতির আচরণ নিয়ে অভিযোগ করেছেন। তাদের একজন অধিনায়কের আচরণকে ‘স্বৈরাচারী’ হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, জ্যোতির কথার বাইরে গেলে বা ভিন্নমত প্রকাশ করলে ক্রিকেটারদের রোষানলে পড়তে হয়।

আরেক ক্রিকেটার অভিযোগ করেন, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

আরও পড়ুন  লোডশেডিংয়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসি’র জরুরি বৈঠক আজ