ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পেকে পেছনে ফেলে লা লিগার সেরার মুকুট ইয়ামালের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

লা লিগার ২০২৫-২৬ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে ‘প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার।

পুরো মৌসুমজুড়ে ইয়ামাল ছিলেন বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম ভরসা। ১৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১২টি গোল করিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার। তার অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করেই ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

আরও পড়ুন  এক ম্যাচেই ২৪ লাল কার্ডে নজিরবিহীন বিশ্বরেকর্ড

মৌসুমসেরা হওয়ার দৌড়ে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন এমবাপ্পে ছাড়াও মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল বেতিসের পাবলো ফরনালস এবং ভিয়ারিয়ালের নিকোলাস পেপে। তবে সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়ে সেরার মুকুট জিতে নেন বার্সেলোনার এই তরুণ ফুটবলার।

যদিও ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি জিতেছেন এমবাপ্পে, দলগত সাফল্যের বিচারে পিছিয়ে থাকায় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে ওঠেনি। অন্যদিকে, ক্যারিয়ারে প্রথমবারের মতো লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। গত মৌসুমে এই সম্মান পেয়েছিলেন তারই সতীর্থ রাফিনিয়া।

তবে পুরো মৌসুমটা চোটমুক্ত ছিল না ইয়ামালের জন্য। কুঁচকি ও হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন এবং লিগে অংশ নেন ২৮টি ম্যাচে। এপ্রিলের শেষ দিকে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর মৌসুমের শেষ ছয় ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে।

এই চোটের কারণে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইয়ামাল। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই পুরোপুরি ফিট অবস্থায় মাঠে ফিরবেন এই তরুণ তারকা।

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পেকে পেছনে ফেলে লা লিগার সেরার মুকুট ইয়ামালের

আপডেট সময় ১০:০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

লা লিগার ২০২৫-২৬ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে ‘প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার।

পুরো মৌসুমজুড়ে ইয়ামাল ছিলেন বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম ভরসা। ১৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১২টি গোল করিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার। তার অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করেই ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

আরও পড়ুন  আবার ছন্দহীন বার্সেলোনা